অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগষ্টের গ্রেনেড হামলা: এমপি শাওন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

৪০০

মো. রুহুল আমিন, লালমোহন থেকে :  আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ  নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
রোববার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এছাড়াও ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রæত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পরে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেক। 

তজুমদ্দিন থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের সদস্যরা। ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার। ২১ আগস্ট ২০২২ রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (টেলিকনফারেন্স) ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন এমপি শাওন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ টি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শশীগঞ্জ বাজার চত্বরে এসে শেষ হয় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...