অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের ৩ ট্রলারসহ নিখোঁজ ৪৮ জেলে জীবিত উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৪২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার ৩টি মাছ ধরার ট্রলারসহ ৪৮ জেলেকে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকার চর পাতিলা থেকে উদ্ধার করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।
 কোষ্টগার্ড জানায়, গত (১৬ আগষ্ট) চরফ্যাশনের চরকচ্ছপিয়া মৎস্য ঘাট থেকে ১৪ জন জেলেসহ “মায়ের দোয়া”  নামে আলমগীর মাঝির ফিশিং ট্রলার সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর গত (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতের কাছাকাছি চলে যায়। দীর্ঘ ৪৫ ঘন্টা ট্রলার চালিয়ে চরপাতিলার ডাউনে বঙ্গোপসাগর মোহনায় এসে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে রবিবার বিকেলে কোস্টগার্ডের একটি টিম টহলরত অবস্থায় চরপাতিলার কাছাকাছি থেকে ১৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার উদ্ধার করে। ফিশিং ট্রলারটি উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত  সকলেই চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার, চরকুকরি-মুকরি ও চরমানিকা ইউনিয়নের বাসিন্দা। পরে উদ্ধারকৃত ১৪ জন জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও  এফবি হাওয়লাদার মাঝির ট্রলার ১৫ জন জেলেসহ ভারতের সিমান্ত এলাকায় ঝড়ের কবলে পড়ে চলে যায়। এ সময় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। অপর দিকে চরফ্যাসনের ১৯ জেলেসহ এমবি রিয়াজ ঝড়ের কবলে পড়ে তারাও ভারতের কাছাকাছি চলে যায়। পরে এফবি হাওয়লাদার মাঝির ট্রলার ভাসতে দেখে তাদের টেনে চরপাতিলার এলাকায় সাগরে মোহনায় আসলে তোদের কোস্টগার্ড রবিবার সন্ধ্যার পর উদ্ধার করে চরফ্যাসনে নিয়ে আসে বলে নিশ্চিত করেন , কোষ্টগার্ড দক্ষিন জোনের  মিডিয়া কর্মকর্তা  কে এম শাফিউল কিঞ্জল । উদ্ধার হওয়া ফিশিং ট্রলার ৩টি ও জেলেরা  ভোলার দক্ষিণ আইচা ও চরকচ্ছপিয়া এলাকার।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...