বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:২৭
৪৩৯
আকতারুল ইসলাম আকাশ : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত মহিন (২৭) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন। গতকাল রাত আড়াইটার দিকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২১ আগষ্ট রবিবার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মহিন ওই ওয়ার্ডের হাবিবউল্লাহ মিয়ার ছেলে এবং বোরহানউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য ও সাচড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব ছিলেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা হয়েছে। যাঁর মামলা নম্বর-১৭। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাতান বাড়িতে আবদুল মজিব মীরের সঙ্গে একই বাড়ির মো. ইউছুফ মীর, মোকছেদুল মীর, হাবিবউল্লাহ মীর, মহিন, ইমাম হোসেন, নাজিমুদ্দিন ও সায়েম মীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। কিন্তু হঠাৎ করে গতকাল সকালে বিরোধপূর্ণ জমিতে হাবিবউল্লাহ পক্ষের লোকজন ঘরের নির্মাণ কাজ শুরু করেন। ঘর নির্মাণ কাজে প্রতিপক্ষরা বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষে মহিনসহ উভয়পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক উন্নতি চিকিৎসার জন্য মহিনকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত