অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এমপি শাওনের উদ্যোগে তজুমদ্দিনে পল্টুনের সংযোগ সড়ক নির্মাণ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২২ রাত ১০:৩১

remove_red_eye

৪৩৫

মনপুরাসহ চরাঞ্চলের মানুষের জনদুর্ভোগ লাঘব

   এম নয়ন,তজুমদ্দিন :  ভোলা-৩ এর এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর উদ্যোগে  ভোলার তজুমদ্দিন উপজেলা শশীগঞ্জ সুইচ ঘাট লঞ্চের পল্টুনের সাথে দৃষ্টিনন্দন সংযোগ সড়ক ব্রিজ নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হয়েছে মনপুরা উপজেলা সহ আসে পাশের চরাঞ্চলের মানুষের।

দৃষ্টিনন্দন ব্রিজ টি দেখার জন্য বহুদূর থেকে আসে শত শত মানুষ। এ নিয়ে নদীপথে যাত্রীদের মধ্যে দেখা গেছে সীমাহীন আনন্দ। পল্টুন সহ ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য ৪৩০ ফুট এবং প্রস্থ ৮ ফুট।
ব্রিজটি নির্মাণের ফলে তজুমদ্দিন থেকে রাজধানী ঢাকা, পাশ্ববর্তী উপজেলা মনপুরা, চর মোজাম্মেল, চর জহির উদ্দিন, চর নাসরিন, চর কলাতলীসহ বিভিন্ন চরাঞ্চলে নদীপথে যাতায়াত কারী যাত্রীরা ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে।

এর আগে বিআইডবিøউটিএ পল্টুন সাথে একটি মাটির সড়ক করলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের চাপে সেটিও নদীর গর্ভে চলে যায়। পরে নদীতে জোয়ারের সময় হাটু পানি দিয়ে যাত্রীদের উঠা নামা করতে হতো পল্টুনে। পল্টুনে উঠার বিকল্প কোন রাস্তা না থাকায় যাত্রীদের এই ভোগান্তি ছিলো যেন নিত্য দিনের চিত্র। এমন অবস্থায় সবচেয়ে বেশি দূর্ভোগের শিকার হয়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

ব্রিজটি নির্মাণে সরকারি বরাদ্দের বাইরে ঘাট ইজারাদার মোঃ সবুজ তালুকদার ভোলা-৩ এর মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশ ক্রমে  নিজস্ব তহবিল থেকে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করেছেন বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয়রা বলেন, আগে সংযোগ সড়ক না থাকার কারণে নৌকা দিয়ে নদী পারাপার হতে গিয়ে বয়স্ক নারি পুরুষ ও রোগীদের অনেক সমস্যা হতো। এখন ব্রিজটি নির্মাণ হওয়ায় এখন আমরা গাড়ি নিয়ে ও এপার থেকে ওপারে যেতে পারছি খুব সহজে।

বিআইডবিøইটিএ এর সহকারী পরিচালক ও ভোলা বন্দর কর্মকর্তা,মো: শহীদুল ইসলাম বলেন, যাত্রীদের যাতায়াতের সমস্যা হওয়ার কারণে বিআরডবিøউটি থেকে এখানে উন্নতমানের পল্টন ও সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে,পল্টুন সহ ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য ৪৩০ ফুট এবং প্রস্থ ৮ ফুট।
এ ব্যাপারে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন,তজুমদ্দিন উপজেলা সুইচ ঘাট লঞ্চের  পল্টুনের সংযোগ সড়ক না থাকায়  জোয়ারের সময় হাটু পানি দিয়ে যাত্রীদের উঠা নামা করতে হতো পল্টুনে। পল্টুনে উঠার বিকল্প কোন রাস্তা না থাকায় যাত্রীদের এই ভোগান্তি ছিলো যেন নিত্য দিনের চিত্র। এমন অবস্থায় সবচেয়ে বেশি দূর্ভোগের শিকার হয়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা এইসব বিষয়টি আমার নজরে আসলেই আমি বিআইডবিøইএ এর কর্তৃপক্ষকে   বিষয়টি অবহিত করি। পরবর্তীতে বিআইডবিøউটিএ খুব অল্প সময়ের মধ্যে পল্টুনের সংযোগ সড়ক নির্মাণ করেন।   ভোলার তজুমদ্দিন উপজেলা শশীগঞ্জ সুইচ ঘাট লঞ্চের পল্টুনের সাথে দৃষ্টিনন্দন সংযোগ সড়ক ব্রিজ নির্মাণ। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হয়েছে মনপুরা উপজেলা সহ আসে পাশের চরাঞ্চলের মানুষের।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...