বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ০৯:০১
৫০৩
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২০ সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র হস্তান্তর করেন এবং ব্যাজ (ইনসিগনিয়া) পরিয়ে দেন। তাদের মধ্যে দুই জন আভিযানিক সফলতার জন্য পুরস্কৃত হয়েছেন।
এছাড়া, তিনি ২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার প্রাপ্ত ১১ সেনাসদস্য ও সেনাবাহিনীতে কর্মরত অসামরিক ব্যক্তিকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন। বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে এ বছর সর্বমোট ২৫৭ জনকে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হরা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথমবারের মত আনুষ্ঠানিকতার মাধ্যমে “সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া” এবং “জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার” প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর অফিসার, জেসিও ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উচু মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম এবং দায়িত্বের প্রতি অবিচল আস্থা প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের এই স্পৃহা সকলের জন্য পাথেয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা প্রদান করেন।
একইদিনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মিরপুর ডিওএইচএস এ নবনির্মিত কালচারাল সেন্টার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিওএইচএস পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারটিতে ব্যাংক, কনভেনশন হল, উন্নত চিকিৎসা সুবিধা, কর্পোরেট অফিস, জিমনেশিয়াম, সেলুন, পার্লার, ক্যাফে, ই-গেমিং জোনসহ সম্ভাব্য সকল আধুনিক নাগরিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে, যা এই এলাকায় বসবাসরত জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত