বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:২৬
২৭৭
মো. রুহুল আমিন, লালমোহন : ভোলার লালমোহনে নৌডাকাতি ব্যর্থ করে দিল এক গ্রাম পুলিশ। লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল ঘাটে সোমবার রাতে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থানকালে গ্রাম পুলিশ মো. আব্বাস উদ্দিনের সাহসিকতায় জলদস্যুদের উদ্দেশ্যে ভেস্তে যায়। এসময় আব্বাস স্থানীয়দের সহযোগিতায় ৬ জলদস্যুকে আটক করে। উদ্ধার করে তাদের ব্যবহৃত ট্রলার থেকে ৯টি দেশিয় অস্ত্র। আটককৃত জলদস্যুদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। এরা হলেন মোঃ ধলু মিয়া, মো. শাকিল, মো. সোহাগ, মোঃ রাকিব, রাকিব মিয়া ও মোঃ মানিক।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতির খাল নামক স্থানে ১২ সদস্যের জলদস্যু দল একটি দ্রæত গতি সম্পন্ন ট্রলার নিয়ে অবস্থান নেয়। তারা বাতিরখাল ঘাট থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে। এক পর্যায়ে ট্রলার ঘাটে রেখে কয়েকজন বেড়িবাঁধ বাজারে বেনসন সিগারেটের প্যাকেট কিনতে আসে। কিন্তু জেলেরা সাধারণত নৌকায় বেনসন সিগারেটের প্যাকেট নেয়না বলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তখন গ্রাম পুলিশ সদস্য মো. আব্বাস উদ্দিনকে জানালে তিনি কয়েকজনকে নিয়ে ট্রলারের দিকে যান। ট্রলারটি তল্লাশি করে সাতটি রামদা, একটি দা ও একটি কড়াত দেখতে পায়। এসময় আব্বাসের উপর আক্রমণ করতে চাইলে সে তাৎক্ষণিক দৌড়ে এসে বেড়িবাঁধের উপর থেকে আরো লোকজনকে ডেকে নিয়ে গিয়ে জলদস্যুদের ঘেরাও করে। জলদস্যুদের ৬ জনকে আটক করতে পারলেও বাকী ৬জন সদস্য নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃতদের মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির মাধ্যমে রাতেই লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে জলদস্যুদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক