চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৫১
৪২৯
চরফ্যাশন প্রতিনিধি : সীমানা নির্ধারণের জটিলতা নিয়ে দীর্ঘ ১৩ বছর ধরে ইউপি নির্বাচন বন্ধ থাকার পরে নির্বাচন দেখবে গ্রামবাসী। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আ‘লীগের সভাপতি নুরে আলম মাস্টার শো-ডাউন করেছে। মঙ্গলবার (২৩আগস্ট) সকালে বেতুয়া নৌ-বন্দর এলাকায় হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণের মধ্য দিয়ে শো-ডাউন করে সমাবেশ করেছে।
এ সময় নুরে আলম মাস্টার বলেন, আসলামপুরের জনগণের দোয়া ও ভালবাসায় আমি সুস্থ আছি। জনসাধারণের সমর্থন পেলে আগামী নির্বাচনে আসলামপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবো। গত ১৫আগষ্ট সড়ক দূর্ঘটনায় আহত হয়ে আমি বেঁচে ফিরবো ভাবিনি আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। চরফ্যাশন ও মনপুরার সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আমার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। জানা যায়,আসলামপুরে দীর্ঘ ১৩বছর যাবৎ নির্বাচন হয়নি। ৫টি মামলা হওয়ার ফলে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ওই সীমানা জটিলতার মামলা গুলো নিষ্পত্তি হয়েছে। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপ্রতি ভোটার বিন্যাসের নির্দেশ দেয়ায় চরফ্যাশন নির্বাচন অফিস ভোটার বিন্যাস করেছেন। আগামী কিছু দিনের মধ্যেই ওই ইউনিয়নে নির্বাচনের তফসীল ঘোষণা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গিয়েছে।
ইউনিয়নটির সাধারণ ভোটাররা বলেন,পার্শ্ববর্তী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতায় দীর্ঘ ১৩ বছর ধরে মামলা চলমান থাকায় এই ইউনিয়নে নির্বাচন বন্ধ ছিলো। যার ফলে আমরা ভোটাধিকার হারিয়ে ফেলেছি। বঞ্চিত হয়েছি সরকারি সুযোগ সুবিধা থেকে।অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীকলীগসহ ওলামালীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক