অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে জলদস্যু চক্রের দুই সদস্য জনতার হাতে আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৫২

remove_red_eye

৫৬০



নিজস্ব প্রতিবেদক,তজুমদ্দিন :  ভোলার তজুমদ্দিনে দুই জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। সোমবার (২২-০৮-২০২২) তারিখ রাতে তজুমদ্দিন উপজেলাধীন ২ নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে মোঃ আব্বাস (২৮) ও  আমির হোসেন(৩১) কে আটক করে তজুমদ্দিন থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়, তজুমদ্দিনের উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং-ওয়ার্ডের মেঘনা নদীর মধ্য বাসন ভাংগা চরের বাসন ভাংগা খালের মাথায় গত ১৬ আগষ্ট রাত অনুমান দের টার দিকে তজুমদ্দিন উপজেলার আরিফ মাঝি (২৬), ফারুক মাঝি(৪৮), মনির (৪২) , ভুট্ট(৩৮) , রুবেল(৩২) সহ আরো ৩/৪ জন জেলে তজুমদ্দিনের বাসন ভাংগা চরের মাথায় জাল ফেলতে যায়। এসময় আসামী তজুমদ্দিনের মোঃ আব্বাস (২৮)মোঃ আমির হোসেন(৩১)সহ বোরহানউদ্দিন উপজেলার আরো ৩/৪ জন মেঘনা নদীর উত্তর দিকে নৌকা দিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের নৌকায় স্বজোরে ধাক্কা দেয় এবং নৌকা থেকে ৫ জন জেলেকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শশীগঞ্জ চৌমুহনী মাছ ঘাটের জেলেদের গদি ঘরের কেরানী মোঃ তামিম কে মোবাইল ফোনে কল করে প্রতি ছেলের জন্য মুক্তিপণ হিসেবে ত্রিশ হাজার টাকা দাবি করে এবং এ ঘটনার বিষয়টি থানা পুলিশ কে অবহিত করলে তাদেরকে হত্যা করিবে বলে হুমকি প্রদান করে।
পরবর্তীতে জেলেদের মুক্তিপনের টাকা মালিক পক্ষ বিভিন্ন নাম্বার থেকে সর্বমোট দের লক্ষ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। পরে ১৮-১৯ ঘন্টা বিভিন্ন স্থানে আটকে রেখে গত ১৭ আগষ্ট সকাল সাড়ে ৭ টার  সময় ছাইলার চর নামক স্থানে জেলেদের ছেড়ে দেয়।  
এর পর অপহৃত মাঝিদের উদ্ধার করার পরে জেলেরা জানান ,তাদের সাথে মোট ১০-১২ জন অপহরনকারী চক্র ছিল। তারা সকলেই মুখে মাস্ক পড়া অবস্থায় ছিল। জেলেদের সকালে বিকাশের দেওয়া টাকা আদান- প্রদান ও কথোপকথন কালে আব্বাস এবং আমিরকে জেলেরা চিনতে পারে। পরবর্তীতে জেলেরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও জেলেদের সহায়তায় অনেক খোঁজাখুজি করে ২২ আগষ্ট  স্থানীয় লোকজন সোনাপুর ইউনিয়নের ৬ নং-ওয়ার্ড থেকে সন্ধ্যায়  আব্বাস ও আমিরকে আটক করে রাখে এবং থানা পুলিশকে সংবাদ দিলে  পুলিশ গিয়ে তাদের কে তজুমদ্দিন থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এস আই মোঃ শামীম সরদার বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, আসামিদের ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...