অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসব: নাজিম উদ্দিন আলম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৬২১

চরফ্যাশন প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা  ভোলঅ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, মানুষের ভোটের অধিকার হরণ করে লুটপাট আর দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সরকার। তারা এখন জনগণের সঙ্গে রসিকতা করছে। গতকাল বুধবার সকালে চরফ্যাশন বি,আর,ডিবি মোড় সংলগ্ন নাজিম উদ্দিন আলমের বাস ভবনে চরফ্যাশন উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির কেন্দ্র ঘোষিত ২২ আগস্ট থেকে সারাদেশে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসচির অংশ হিসেবে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে দলের দুজন নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।  
 নাজিম উদ্দিন আলম আরো বলেন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশ এখন পরনির্ভরশীল। বাংলাদেশ এখন রিজার্ভ শূন্য। এর কারণ শেখ হাসিনা সরকারের সীমাহিন দুর্ণিতি। এই সরকারের সীমাহিন দুর্নিতির কারনে তৈল গ্যস সহ দ্রব্য মুল্যের উর্দ্বগতিতে জাতি আজ দিশেহারা। আমরা এই মাফিয়া সরকরকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করে খালেদা জিয়াকে মুক্ত করব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসব।
উপজেলা বিএন পির সিঃ সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্ব সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুুমেন , সাংগঠনিক সম্পাদক এনামুল হক , চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ আলমগীর মালতিয়া , সাবেকপৌর প্যানেল মেয়র বিএনপির নেতা জাকির হোসেন বাবুল, চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি দিপু ফরাজী, বিএনপি নেতা সোহেল ও চরফ্যাশন,মনপুরার বিএনপির প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...