অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারতীয় কোস্টগার্ডের সহযোগিতায় দেশে ফিরেছে ৩২ জেলে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২২ রাত ১০:৫২

remove_red_eye

৪৭৪

বাংলার কন্ঠ ডেস্ক: ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া বিপদগ্রস্ত ৩২ জন জেলেকে উদ্ধারের পর বাংলাদেশী কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ আগস্ট) এই জেলেদের বাংলাদেশী কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’-এ পৌঁছে দেয় ভারতের কোস্ট গার্ডের জাহাজ ‘ভারাদ’। এরপর রাত ৯টায় উদ্ধারকৃত জেলেদেরকে মোংলা কোস্ট গার্ডের (পশ্চিম জোন) ঘাটি থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায় বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ আগস্ট বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় অতিক্রমকালীণ ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশি জেলেদের নৌকা ডুবে যায়। ওই জেলেদের বেশির ভাগকে উত্তাল সমুদ্রে জাল বা ভাসমান কিছু আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে। জেলেরা তখন বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিলেন। প্রায় ২৪ ঘণ্টা পর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ও বিমান তাদের সাগরে ভাসতে দেখতে পায়। ৩২ জন বাংলাদেশি জেলেদের মধ্যে ২৭ জনকে ভারতীয় কোস্ট গার্ড গভীর সাগর এলাকা থেকে উদ্ধার করে। বাকি ৫ জনকে ভারতীয় জেলেরা অগভীর সাগর এলাকা থেকে উদ্ধার করেছে।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সাংবাদিকদের বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড তাদের জাহাজের মাধ্যমে নিখোঁজ জেলেদের টহল জোরদার করে এবং আরও ২২ জন জেলেসহ সর্বমোট ৩২ জনকে উদ্ধার করে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট ওই জেলেদের নিরাপদে হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...