অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রবাসীর ঘরে হামলা লুটপাটের অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৫৪৫

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়েরর ৬ নাম্বার ওয়াডের্র  মোসলেউদ্দিন নামের এক প্রবাসীর ঘরে হামলা ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। একই ওয়ার্ডের মৃত শফিজল হকের ছেলে মো. নুরুউদ্দিন ও মো. সোহাগ গং ওই ঘটনা ঘটিয়েছে বলে ওমান প্রবাসী মোসলেউদ্দিন ও তাঁর বাবা আবুল কালাম অভিযোগ করেন।
বৃহস্পতিবার মোসলেউদ্দিনের বাবা আবুল কালাম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মো. নুরুউদ্দিন ও মো. সোহাগকে  আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, আবুল কালামের সাথে প্রতিপক্ষ নূরউদ্দিন ও  সোহাগ গংদের দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুরুষরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ মো. নুরুউদ্দিন ও মো. সোহাগ সহ ৫-৬ জন অজ্ঞাতনামা লোকজন প্রবাসী মোসলেউদ্দিনের ঘরের দরজা ভেঙ্গে ঘরে লুটপাট চালায়। ওই সময় ওই প্রবাসীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় নয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। এলাকাবাসী জানান, নুরউদ্দিন ও সোহাগ সন্ত্রাসী প্রকৃতির লোক। পূর্বেও  সোহাগ ও নুরুউদ্দিন একই বাড়ির এক মাদ্রাসার শিক্ষকের ছেলের কান কেটে দেয় ও মাথা ফাঁটিয়ে দেয়। ওই সময় তাদের বিরুদ্ধে স্থানীয় থাকায় একটি মামলা দায়ের হয়।
এব্যাপারে প্রতিপক্ষ নুরুউদ্দিন ও সোহগ জানান, বুধবার দিনে সামান্য বিষয় নিয়ে মোসলেউদ্দিন গংদের সাথে ঝগড়া হয়। রাতের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান,প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...