মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২২ রাত ১০:২৩
৪৮৮
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহমানের মৃত্যুতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। অপরদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এদিকে বিএনপি ও আওয়ামী লীগের পৃথক কর্মসূচীকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলা সদর হাজিরহাট বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশর স্থান নির্ধারন করে উপজেলা বিএনপি। একই সময়ে উপজেলা সদর হাজিরহাট বাজারে আ’লীগের কার্যালয়ের সামনে শোক সভার আয়োজন করে আ’লীগ।
এর আগে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বরের নের্তৃত্বে একটি টিম পুলিশের সাথে দেখা করে সমাবেশের অনুমতি নেন। কয়েকটি শর্তে বিএনপিকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেন বলে নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।
এদিকে বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আ’লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যায় জড়িতের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তরা বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে অবাঞ্চিত ঘোষনার পাশাপাশি প্রতিহত করার ঘোষনা দেন।
এদিকে আ’লীগের প্রতিহত করার ঘোষনা দেওয়ার পরই সংঘর্ষ এড়াতে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে বলে উপজেলা বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেন। তারা এত তাড়াতাড়ি আ’লীগের মুখোমুখি হতে চায় না বলে জানান তারা।
তবে এই ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর জানান, ২৫ আগস্ট কেন্দ্রীয় বিএনপির অনুষ্ঠান সূচীতে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম অংশগ্রহন করবেন। তাই তিনি উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকতে পারেবেনা বলে বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। এছাড়াও কৌশলগত কারনেও সমাবেশ স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতের শাস্তির দাবীতে উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। এছাড়াও ২০০৫ সালে হাজিরহাট বাজারে আ’লীগ দলীয় ব্যবসায়ীদের ৯ টি দোকান লুটপাট করার নির্দেশদাতা নাজিম উদ্দিন আলমকে অবাঞ্চিতর পাশাপাশি প্রতিহত করার ঘোষনা দেন তিনি।
এই ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপি উপজেলা আ’লীগ কর্মসূচী রেখেছে। আগ থেকে নির্ধারিত ২৫ আগস্ট দুপুর ৩ টায় আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে শোক সভার আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত