লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২২ রাত ০৯:৫০
৩৯০
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে কৃষি অফিসের দেয়া প্রদর্শণীর গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফল হয়েছেন মো. আব্দুল লতিফ নামের এক কৃষক। উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার মোজাফ্ফর আহমেদ পÐিত বাড়ির আব্দুল লতিফ তার ৬ শতাংশ জমিতে অমৌসমে এ টমেটো চাষ করেন। জমিতে চাষ করা টমেটোর ফলনও ভালো পেয়েছেন। আব্দুল লতিফ কেবল একজন কৃষকই নয়, তিনি লালমোহন ইউনিয়নের বাংলাদেশ ডাকবিভাগের পোষ্ট মাস্টারও।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জৈষ্ঠ্য থেকে ভাদ্র মাস পর্যন্ত বারি হাইব্রিড-৮ জাতের এ টমেটো চাষ করা হয়। বীজ রোপণ থেকে ৪ মাস এ টমেটো গাছের জীবনকাল হয়ে থাকে। প্রতিটি টমেটো গাছে গড়ে অন্তত ৩০ টি ফল হয়। প্রতিটির গড় ওজন প্রায় ৫০ গ্রাম। এবং গাছ প্রতি গড়ে দেড় কেজি টমেটো হয়।
কৃষক আব্দুল লতিফ বলেন, কৃষি অফিসের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় আমাকে টমেটো চাষের জন্য একটি প্রদর্শণী দেয়া হয়। কৃষি অফিস থেকে বীজ, সার, কীটনাশক ও নেটসহ টমেটো চাষের বিষয়ে সব রকমের পরামর্শ দেয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী চাকরির পাশাপাশি অবসর সময়ে বাড়ির পাশের ৬ শতাংশ জমিতে টমেটো চাষ করে আশানুরূপ ফলন পেয়েছি।
তিনি আরও বলেন, ৬ শতাংশ জমিতে এ টমেটো চাষ করতে প্রায় দশ হাজার টাকার মত খরচ হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার টাকার টমেটো বিক্রি করতে পেরেছি। এখনও গাছে যে পরিমাণ ফল রয়েছে তাতে আশা করছি সব মিলিয়ে প্রায় অর্ধলক্ষ টাকার মত বিক্রি করতে পারবো। আমি মনে করছি; বেকার যুবকসহ অন্যান্য কৃষকরাও এ টমেটো চাষ করতে পারেন। এতে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব।
এব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, এবছর উপজেলায় দুইজন কৃষককে প্রাথমিকভাবে পরীক্ষার জন্য বারি হাইব্রিড-৮ জাতের এ টমেটোর বীজসহ অন্যান্য উপকরণ দেয়া হয়েছে। এতে করে ওই দুই কৃষক আশানুরূপ ফলন পেয়েছে। কেউ আগ্রহী থাকলে কৃষি অফিস থেকে তাদের সব ধরনের সহায়তা করা হবে। বৃষ্টি থেকে রক্ষার জন্য অবশ্যই পলিথিন চাউনিতে এসব টমেটো চাষ করতে হবে। অমৌসমে গ্রীষ্মকালীন এ টমেটো চাষ করে ভালোভাবে পরিচর্যা করলে যে কেউ স্বালম্বী হতে পারবে বলে মনে করছি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত