অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ : সজীব ওয়াজেদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২২ রাত ০৮:৩২

remove_red_eye

৪২৬

বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও ক্লিপে এ বিষয়ক তথ্য উপস্থাপন করেন তিনি।
সেই ফেসবুক পোস্টে জানানো হয়, গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি স্বল্পতার বিপর্যয়ের খাদে পা দিয়েছে বিশ্ব। আগস্টের নিম্ন দর থেকে অপরিশোধিত জ্বালানির প্রধান সূচকগুলোতে ব্যারেল প্রতি মূল্য এখন ২৫ শতাংশ বেশি। এশিয়ায় সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পথে প্রাকৃতিক গ্যাসের দর। মহাদেশটির বিশাল সব তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য কয়লার অভাবও এর জন্য দায়ী। ফলে, কমাতে হয়েছে বিদ্যুৎ উৎপাদন। অনেক এলাকা যে কারণে থেকে থেকেই লোডশেডিংয়ের কবলে পড়ে। বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখনই এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব।
এ সময় প্রশ্ন রাখা হয়, লোডশেডিং শুধু কি বাংলাদেশে? শীত তীব্র হলে চারদিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে যুক্তরাজ্যে। এ ছাড়াও লন্ডনের ৪০ বছরের ইতিহাসে জ্বালানির মূল্য বেড়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। জ্বালানি সংকটের কারণে খোদ যুক্তরাষ্ট্রে মোবাইলে এসএমসের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হচ্ছে। বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জাপান এবং ফ্রান্সেও জনগণের প্রতি একই আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। সেখানে এর সাশ্রয়ের জন্য বলা হয়েছে এবং অনেক শহরে পানি গরম করার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস ও সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। আর ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত।
নতুন ঘোষণা অনুযায়ী চলুন দেখে নিই রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী লাগামহীন জ্বালানি তেলের তুলনামূলক চিত্র- বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা। ভারতে প্রতি লিটার ডিজেলের মূল্য ১১২.৬৭ টাকা এবং পেট্রোল ১২৫.৬২ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি লিটার ডিজেলের মূল্য ১২৯.১৪ টাকা এবং পেট্রোল ১১২.২৯ টাকা। যুক্তরাজ্যে প্রতি লিটার ডিজেলের মূল্য ২২৫.০৬ টাকা এবং পেট্রোল ২১৩.১৭ টাকা। সিঙ্গাপুরে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৯২.৪২ টাকা এবং পেট্রোল ১৯২.৯৯ টাকা। জার্মানিতে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৮৮.৩৩ টাকা এবং পেট্রোল ১৬৯.২০ টাকা। অস্ট্রেলিয়ায় প্রতি লিটার ডিজেলের মূল্য ১৪৬.২৭ টাকা এবং পেট্রোল ১২১.৫২ টাকা।
পৃথিবীতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি সঞ্চিত হয়েছে তা দিয়ে বড়জোর আর ১শ’ বছর চলবে। ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তায় বড় সহায়ক হবে সৌরশক্তি। বাংলাদেশ সারা দেশে ব্যাপকভাবে সৌরশক্তি উৎপাদনের পরিকল্পনা করছে। সময় যত গড়াবে ততোই সৌর বিদ্যুতের দাম কমে আসবে। শুরুতে সরকার ২০ টাকায় প্রতি ইউনিট সৌর বিদ্যুৎ কেনার চুক্তি করলেও এখন তা নেমেছে ১০ টাকার ঘরে।
আগামীর সমৃদ্ধ ও টেঁকসই বাংলাদেশ গড়ার জন্য নতুন সরকারের কাছে এখন একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১১টি অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি হওয়ার সম্ভাবনা প্রবল।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...