অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২২ রাত ১০:২৩

remove_red_eye

৫০০

দৌলতখান সংবাদদাতা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ-কোটি ব্যথা নিয়ে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ বিএনপি দেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে আসছে।

সোমবার (২৯ আগস্ট) বিএনপির নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আলী আজম মুকুল বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ ডিজেল ও পেট্রোলের দামও বেড়েছে, এটা অস্বীকার করবো না। বর্হিবিশ্বের মত আমাদেরও বিদ্যুতের লোডশেডিং দিতে হচ্ছে। এটা আন্তজার্তিক সংকট। এ সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও উন্নয়নের পথে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভোলা-২ আসনের বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহীম তার ক্যাডার বাহিনী দিয়ে দৌলতখান-বোরহানউদ্দিনের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ওপর নারকীয় নির্যাতন চালিয়েছেন। বিএনপি হত্যা ও গুমের রাজনীতি করায় দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুল আলম খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল হাই, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক আলমগীর হোসেনসহ আরও অনেকে।

প্রতিবাদ সভার আগে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। বিশাল মিছিলটি পৌরশহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে সেলিম চত্বরে এসে শেষে হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...