অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহন থানার ওসিকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৬০৭

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এর বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার মাগরিববাদ প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, মাকসুদুর রহমান মুরাদ অত্যন্ত দক্ষ এবং চৌকশ একজন অফিসার ছিলেন। লালমোহন থানার আইন শৃঙ্খলা সুষ্ঠ ও ভালো রাখতে তার প্রচেষ্টা ছিল প্রশংসা করার মত। এজন্য তিনি বারবার সরকারি ভাবে পুরস্কারে ভ‚ষিত হয়েছেন।   

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি আমজাদ হোসেন, এনামুল হক রিংকু, মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক শাহীন কুতুব, সহদপ্তর সম্পাদক সাইমুন আরিফ তুষার, বার্তা সম্পাদক হাসান পিন্টু, সাহিত্য সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক আব্দুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক অপু হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরশাদ উল্যাহ মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শংকর মজুমদার, নির্বাহী সদস্য আবুল হাসান রিমন, জসিম উদ্দিন, মিজানুর রহমান লিপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সাংবাদিক মনজুর রহমান, ইউসুপ আহমেদ, মাকসুদ, হারুন আর রশিদ, শাহ আবদুল মোতালেব, ইব্রাহিম আকাশ, সাইফুল ইসলাম জিহাদ প্রমূখ।

উল্লেখ্য,  মাকসুদুর রহমান মুরাদ লালমোহন থানার অফিসার ইনচার্জ হিসেবে ১ বছর ১১ মাস ২১ দিন কর্মরত ছিলেন। আগামী ১ সেপ্টেম্বর তিনি ভোলা জেলাল তজুমদ্দিন থানর অফিসার ইনজার্চ হিসেবে যোগদান করবেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...