অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ করায় হামলা, আহত-২


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২২ রাত ১০:২২

remove_red_eye

৪৪০

লালমোহন প্রতিনিধিঃ  ভোলার লালমোহনে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ থানায় দেয়ায় ২ জনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এরা হলেন আনিছুল হকের ছেলে মো. বিল্লাল ও লোকমানের ছেলে মো. সুমন। গত সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়েনের ৩ নং ওয়ার্ডের গজারিয়া এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।

 অভিযোগ করে হাসপাতালে ভর্তি মো. বিল্লাল বলেন, বাড়িতে যাতায়াতের রাস্তা কেটে নালা ও রাস্তার উপর গোয়াল ঘর তৈরী করে একই বাড়ির রফিক মাল। বাড়ীতে যাওয়ার ওই জমি তার বলে দাবী করছে তিনি। এতে করে আমাদের বাড়িতে যাতায়াত করতে সমস্যা হওয়ায় থানায় অভিযোগ দেই। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেলে রফিকের আত্মীয় সামজিদ ও আব্দুর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন এর প্রতিবাদ করলে স্থানীয় ফিরোজের নেতৃত্বে সামজিদ ও আব্দুর রহমানসহ কয়েকজন মিলে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় ছুরি দিয়ে আমার কপালে কোপ দিলে আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর ভাতিজা সুমন আমাকে উদ্ধার করতে আসলে তার উপরেও হামলা চালায় তারা। এরপর পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এজাহার দেয়া হয়েছে বলে জানান মো. বিল্লাল।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...