দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৫
৪৭৪
দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৩নং ওয়ার্ডে আদালতের নির্দেশ অমান্য করে এক বিধবার জমি জোড়পূর্বক জবর দখল করার চেষ্টার ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৩নং ওয়ার্ডের নাসরিন জাহানের দখলীয় জমিতে মঙ্গলবার প্রতিপক্ষ জাহিদ হাওলাদার গ্রæপ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু ভরাট করে জবর দখলের চেষ্টা করেন। বিধবা নাসরিন গ্রæপ বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান শালিশি ফয়সালার মাধ্যমে বিষয়টি সমাধান করবে বলে বালু ভড়াটের কাজ বন্ধ করে দেয়। পরে ওই ঘটনায় দৌলতখান থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
জাহিদ হাওলাদার জানান, স্থানীয় মুজিবুল হক হাওলাদারের স্ত্রী রোশনারা বেগমের কাছে কেনা জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত মামুন এর সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ওই জমিতে বালু ভরাটের সময় মৃত মামুনের স্ত্রী নাসরিন লোকজন নিয়ে বাধা দেয়। অপর দিকে নাছরিন জাহান শিবলী জানান, আমার স্বামী মামুন এর পৈত্রিক এবং কেনা ওই জমি। দীর্ঘদিন ধরে আমরা ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষ জাহিদ ওই জমি দাবি করে। এ নিয়ে মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় মঙ্গলবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করে জবর দখলের চেষ্টা করছিল। তাই তাকে বাধা দেয়া হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক