বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৭
৪১৬
বোরহান উদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অগ্নিকাÐে দোকানসহ এক ব্যবসায়ীর ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার কুঞ্জেরহাট বাজারে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর বাজারের পশ্চিম পাশে সাহা রোডে কাজল স্টোরের দোতলা থেকে ধোয়া বেড় হতে দেখেন। মুহুর্তে মধ্যে ধোয়া ভয়াবহ আগুনে রূপ নেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর মধ্যেই দোকানে থাকা প্রায় সকল মুদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কাজল স্টোরের মালিক মো. মনির হোসেন জানান, দোকানের নিচতলা ও দোতলার গুদাম ঘরে প্রায় ৫০ লাখ টাকার মুদি মালামাল ছিল বলে দাবি করেন তিনি। পাইকারী দোকান হওয়ায় দোকানে সকল ধরণের মালামাল মজুদ থাকতো। দোকানের সকল মালামাল পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
কুঞ্জেরহাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রব কাজী জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রন করা না গেলে বাজারের সকল দোকানই ক্ষতিগ্রস্থ হতো।
ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে বোরাহনউদ্দিন ও তজুমদ্দিন উপজেলা থেকে ফায়ার সাভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে একটি মুদি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত