মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৫
৪৩২
মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজ শিশু রিয়াদের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করে কোস্টগার্ড। বুধবার বিকেল ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাউল বাড়ি সংলগ্ন মেঘনায় ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে মনপুরা কোস্টগার্ডের সদস্যরা। পরে সন্ধ্যায় সাড়ে ৬ টায় শিশুটির মরদেহ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে ওসি সাইদ আহমেদ। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন মেঘনায় অন্যান্য শিশুদের সাথে সাঁতার কাটতে গিয়ে শিশুটি নিখোঁজ হন।
মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আসলামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পৃথক পৃথক দল শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। কিছুক্ষন পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ থাকে।
পরদিন বুধবার সকালে ফের মেঘনার বিভিন্ন পয়েন্টে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে কোস্টগার্ড। পরে বিকেল ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাউল বাড়ি সংলগ্ন মেঘনায় ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই সময় শিশুটির হাতে এক-থেকে দেড় ফিট কারেন্ট জাল ছিল।
তিনি আরও জানান, পুলিশের মাধ্যমে নিখোঁজ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি দাবী করেন সাঁতার কাটতে নয় বরং জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মেঘনায় পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হন।
উদ্ধার হওয়া সাত বছরের শিশু রিয়াদ উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজের সন্তান।
এদিকে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধারে খবর পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন। তবে শিশুটির মা শিশুটির নাম ধরে ডেকে কান্নায় বারবার মূর্ছা যেথে দেখা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই ব্যাপারে মনপুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সবাই এই ঘটনায় মর্মাহত।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, উদ্ধার হওয়া শিশুটির সুরতহাল রির্পোট শেষে আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত