অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তা নিবন্ধন সেবায় খুশি ভোক্তারা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৪০৭

চরফ্যাশন প্রতিনিধিঃ খাদ্য মন্ত্রণালয়ের অধিনে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের অনলাইনে চলছে ভোক্তা নিবন্ধন কার্যক্রম। উপজেলার ২১টি ইউনিয়নেই কার্যক্রম চলমান রয়েছে। সরজমিন ঘুরে দেখা যায় ১০ টাকা কেজি চালের সুবিধাভোগী ভোক্তাদের নিবন্ধনের জন্য ইউনিয়ন উদ্যোক্তা কার্যালয়ে সিরিয়াল দিয়ে দারিয়ে আছেন এই কর্মসূচির আওতায় কার্ডধারী ভোক্তারা। চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ১০ টাকা কেজি চালের সুবিধাভোগি তাসনুর বেগম বলেন, আমরা সরকারের দেয়া প্রতিশ্রুতি ১০ টাকা কেজিতে চাল পাই। এই চাল পাওয়ায় আমি আমার পরিবার অনেক খুশি। তিনি আরো বলেন, ইউনিয়ন উদ্যোক্তা কার্যালয়ে অনলাইনে ভোক্তা নিবন্ধন করতে এসেছি। সেবা পেয়ে আমি খুশি।

একই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী রোকেয়া বেগম, হারুন মাতাব্বর, দুলাল মিয়া, ফজিলত বেগম মাজেদ মিয়া জাফর তালুকদার বলেন, অন্যান্য ইউনিয়নের চেয়ে আমাদের ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল আমরা খুব সহযেই পাই। এখানে কোনোরকম হয়রানি হয়না। ১০টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার আমাদের ঝামেলা বিহীনভাবে  সিরিয়াল ছাড়াই আমাদের হাতে চালের বস্তা তুলে দেন। তারা আরও বলেন, বর্তমানে খাদ্যবান্ধব চালের ভোক্তা নিবন্ধন চলছে আমাদের ইউনিয়নের তথ্যসেবার উদ্যোক্তা নির্ভেজালে অনলাইনে ভোক্তা নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করছেন। ডিলার আজাদ হাওলাদার জানান,খাদ্য মন্ত্রনালয়ের আওতায় এই ইউনিয়নে ১হাজার ৫শ ৮২ জন কার্ডধারী রয়েছেন। তাদের সকলের ভোক্তা নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে ভোক্তাদের জানিয়ে দিয়েছেন এবং সকলের কার্ডের তথ্য নিয়েই সরকারের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন তিনি। ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, গ্রামের হতদরিদ্র অসহায় কার্ডধারী সুবিধাভোগিদের সঙ্গে কথা বলে জানিয়ে দেয়া হয়েছে যে তাদের খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তা নিবন্ধন চলছে। এবং সুবিধাভোগীদের হয়রানি না করে ভোক্তা নিবন্ধন সম্পন্ন করে দেয়ার জন্য ইউনিয়ন তথ্যসেবায় জানিয়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান বলেন, উপজেলার সকল কার্ডধারীর নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে বলা হয়েছে।  কোনোরকম হয়রানি বা টাকাপয়সা নেয়া যাবে না। কেউ যদি কোনো সুবিধাভোগীর কাছ থেকে ভোক্তা নিবন্ধনের নামে হয়রানি করে অথবা টাকা পয়সা নেয় তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...