অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:১২

remove_red_eye

৩৮৯

ম্যাচটা বাঁচা-মরার। এই ম্যাচে হারলেই বিদায়। জিতলে নিশ্চিত হবে সুপার ফোর। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা- দুই দলই। আজ কে জিতবে?

এমন কঠিন সমীকরণ সামনে নিয়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। দুবাইতে ম্যাচ জয়ের জন্য টস খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সেখানে শুরুতেই টস হারলো বাংলাদেশ।

টস করতে নেমে জিতলেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা এবং টস জিতেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন তিনি। প্রসঙ্গতঃ আরব আমিরাতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও আয়োজক কিন্তু শ্রীলঙ্কাই। এ কারণে তারাই স্বাগতিক।

প্রথম ম্যাচে টস জিতেছিলেন সাকিব আল হাসানই। শারজায় টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে, আজ টস জিতলে তিনি ফিল্ডিং নিতেন বলেই জানালেন।

সাকিব-সানাকা

সাকিব আল হাসান বলেন, ‘আমরাও চেয়েছিলেন প্রথমে ফিল্ডিং করবো। কিন্তু বিষয়টা যেহেতু আমাদের নিয়ন্ত্রনে নেই, তখন কী আর করার। যদি আমরা উইকেট ধরে রাখতে পারি, তাহলে শেষ ১০ ওভার কাজে লাগাতে পারবো। (শেষ ম্যাচে) আমরা ভালো ব্যাট করতে পারিনি। যদি আমরা ভালো ব্যাট করতে পারি এবং উইকেট হাতে রাখতে পারি, তাহলে এটা ভালো ম্যাচ হবে আশা করি। এসব বিষয় নিয়ে (মিডিয়ার সাথে) খুব বেশি কথা বলিনি। আমরা চাই শুধু নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে।’

টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সানাকা বলেন, ‘বড় ম্যাচে রান তাড়া করাটাই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর যেভাবে খেলে এসেছি (আক্রমণাত্মক) সেভাবেই আজ খেলতে চাই।’

এই ম্যাচে বাংলাদেশ দল তিনটি পরিবর্তন এনেছে। নিয়মিত ওপেনারদের কাউকেই রাখা হয়নি। নাইম শেখ এবং এনামুল হক বিজয়কে বসিয়ে রাখা হয়েছে। পরিবর্তে ওপেনার হিসেবে নেয়া হলো মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান রুম্মনকে। তাসকিন আহমেদকে বসিয়ে রেখে নেয়া হলো এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ

সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আশালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুসকা গুনাথিলাকা, দাসুন সানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...