অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৪৪

remove_red_eye

৪০৯

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রন্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২২ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ হাজার ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৬ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ। এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৭ জন। শনাক্তের হার ৬ দশমিক ০২ শতাংশ।

সুত্র বাসস

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...