লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:০৫
৪৪৯
লালমোহন প্রতিনিধিঃ বিমান থেমে নেমেই লালমোহন থানা পুলিশের হাতে ধরা পড়লেন হুমায়ুন কবির (৪০) নামে এক ওমান প্রবাসী। তার বিরুদ্ধে ২০২০ সালে ভোলার আদালত ৩ বছরের সাজা ঘোষণা করেছেন। হুমায়ুন কবিরের প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এই সাজা ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। হুমায়ুন কবির লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ২০১৭ সালে আদালতে একটি যৌতুক মামলা করে। ওই মামলায় ২০২০ সালে তার বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা করেন আদালত। তবে হুমায়ুন কবির ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের কাছে সংবাদ আসে শনিবার রাতে হুমায়ুন কবির দেশে ফিরবেন। এমন খবর পেয়ে তাকে চট্টগ্রাম বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে লালমোহন থানায় এনে রবিবার দুপুরের দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত