বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:০৮
৫৭৯
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দালাল বাড়ির সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবদুল্লাহ আল নোমান, প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সজিব ও হৃদয়সহ অনেকে। বক্তারা বলেন, শুক্রবার রাতে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ আটক করে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কাছে হস্তান্তর করেন গ্রামবাসী। পরে চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের প্রত্যক্ষ মদদে ওই পরকীয়া নারী-পুরুষ তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কাছে মুঠোফোনে এসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। বোরহানউদ্দিন থানার ওসি মো: মনির মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তবে ভিকটিম এবং ওই পক্ষের বক্তব্যে সংগতি নেই। সে অনুযায়ী ঘটনা সত্য মনে হচ্ছে না। তবুও বিষয়টি দেখবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত