অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০১৯ রাত ১০:১০

remove_red_eye

৯৯০

চরফ্যাসন সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলায় বে-সরকারি উন্নয় সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর উদ্যোগে অতিদরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের মেধাবী সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বে-সরকারি উন্নয় সংস্থা পরিবার উন্নয়ন সংস্থার হল রুমে অতিদরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদের মাঝে টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার এর আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক কামাল উদ্দিন। বাবু শংকর কুমার দেবনাথ প্রকল্প সমন্বয়কারীর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন সাংবাদিক নাছিউররহমান শিপু, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ )প্রধান হিসাব রক্ষক জহিরুল ইসলাম নান্টু , পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) সমন্বয়কারী ফরিদ হোসেন।
অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগি দরিদ্র পরিবারের (এসএসসি/সমমানের পরীক্ষায় ৪.০০ থেকে ৪.৯৯ গ্রেড প্রাপ্ত) মেধাবী ছেলে মেয়ে ও তাদের অভিভাবকদের হাতে প্রত্যেককে ১২হাজার টাকার বৃত্তির চেক তুলে দেয়া হয়। ভোলা জেলার বিভিন্ন উপজেলার তালিকা ভূক্ত শিক্ষার্থীদের মাঝে মোট ৬ লক্ষ ৭২ হাজার টাকার ক্রস চেক প্রদান করা হয়। এছাড়া দুই জন ভিক্ষুককে ১ লক্ষ টাকা করে মোট ২লক্ষ টাকার চেক দেয়া হয় ।
দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলোকবর্তিকা পৌঁছে দিতে হবে। শিক্ষা কোন সুযোগ নয় – শিক্ষা মানুয়ের জন্মগত অধিকার। মানুষের এ অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সমাজের সকল শ্রেণীর মানুষকে একসাথে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ ) ১৯৮৭ সাল থেকে গরীব জনসাধারনের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসিতেছে। ক্ষুদ্র-ঋণ বিতরণ ও এর পাশাপাশি সামাজিক কাজ যেমন : বিভিন্ন প্রকল্পের মাধ্যমের স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন সহ যাবতীয় উন্নয়ন মূলক কাজ করিতেছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...