অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে কোটি টাকার নিষিদ্ধ পাই জাল ধ্বংস


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪২

remove_red_eye

৪২১

 লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনের মঙ্গল সিকদার এলাকার মেঘনা নদী থেকে প্রায় কোটি টাকার  ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনিসুর রহমান তালুকদারের নেতৃত্ব র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযান পরিচালনা করেন। মঙ্গলসিকদারের বাতিরখাল এলাকা থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার জানান, এসব পাই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...