লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০১:২০
৬০২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মানসিক যন্ত্রণা সইতে না পেরে বাড়ির পাশের বাগানের আম গাছের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল করিম মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। শুক্রবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল করিম ওই এলাকার নজর আলী মাঝি বাড়ির বাসিন্দা। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের স্ত্রী বিবি রহিমা বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিলেন তিনি। যার জন্য প্রায় সময়ই শরীর খারাপ হতো তার। শুক্রবার সকালেও নিজের শরীর খারাপ লাগছিল বলে জানান তিনি। পরে তাকে ঘরে শুইয়ে রেখে বাহিরে যাই। এরপর ঘরে এসে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকলে লক্ষ্য করে দেখি বাড়ির পাশের বাগানের একটি আম গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। তখন আমি চিৎকার দিলে স্থানীয়রা এসে তার গলার দড়ি কেটে নিচে নামায়।
এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ নিহত আব্দুল করিমের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত