অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০১:২৩

remove_red_eye

৫৬০

নিজস্ব প্রতিনিধি, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা লাশের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম অহিদুর রহমান প্রান্ত(২২) তিনি চাঁদপুর জেলা পৌরসভা বড় স্টেশন, রেলওয়ে ক্লাব রোডের মাহবুবুর রহমানের ছেলে বলে ধারনা করা হচ্ছে।
নিখোঁজের ২ দিন পর গত ০৫/০৯/২০২২ইং তারিখ সোমবার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে তার লাশ উদ্ধার করে তজুমদ্দিন কোস্টগার্ড পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একইদিন ময়না তদন্ত শেষে ভোলা আঞ্জুমানে তার লাশ দাফন করা হয়েছে।
এদিকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় বিভিন্ন অনলাইন পোর্টাল ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্বজনরা নিহতের পরিধেয় বস্ত্র ও সংগ্রহকৃত আলামত দেখে অহিদুর রহমান প্রান্ত কে সনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়,গত ০২/০৯/২০২২ইং তারিখ দুপুর ২টার সময় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয় যায় প্রান্ত। পরে অহিদুর রহমান প্রান্ত ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি শেষে ০৫/০৯/২০২২ইং তারিখে চাঁদপুর সদর মডেল থানায় তার বাবা মাহবুবুর রহমান একটি সাধারণ ডাইরি করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রাথমিক ভাবে নিখোঁজ ওয়াহিদুর রহমান প্রান্ত সঙ্গে মিল আছে। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, নিখোঁজ ওয়াহিদুর রহমান প্রান্ত চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার বাসিন্দা জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের ছেলে তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...