বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:০৭
৪৯৬
বাংলার কন্ঠ প্রতিবেদকঃ ভোলার লালমোহন উপজেলায় পুকুরে গোসল করতে নেমে লামিয়া (৬) ও মারজানা (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা দুই সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। লামিয়া উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের মো. হারুনের মেয়ে ও মারজানা বেগম চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাংলা বাজার এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে।
আজ শনিবার (১০ সেপ্টম্বর) দুপুরের দিকে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের রাজা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত লামিয়া বেগমের বাবা হারুন জানান, তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। গত দুই দিন আগে মারজানা তার মায়ের সাথে আমাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। এর অনেকক্ষণ পরেও তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে গেলে তাদেরকে পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লামিয়া ও মারজানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই শিশুর পরিবারজুড়ে শোকের মাতম বইছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত