বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৩০
৪৫৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, দু’বেলা দু’মুঠো খেতে পারছে না অথচ সে দেশের প্রধানমন্ত্রী আবারও জোর করে ক্ষমতায় থাকার জন্য নাচতে নাচতে ভারত চলে গেলেন। যখন সীমান্তে মানুষ গুলি খেয়ে মরছে, উনি তখন নাচতেছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ইতি প্রকাশনা আয়োজিত হারুন অর রশিদের লেখা ‘রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, দেশের ইতিহাস নিয়ে চক্রান্ত চলছে, বইটিতে নির্মোহ ইতিহাস স্থান পেয়েছে। এ দেশের মানুষ যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে। বাংলাদেশ বর্তমানে বই লেখা বা সত্যি কথা বলা খুবই কঠিন কাজ, বর্তমান ক্ষমতাসীনরা চায় না সত্যি প্রকাশিত হোক।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রথম ভোট ডাকাতি শুরু করে। তখন থেকেই শুরু হয় এ দেশে অন্যায়-অনিয়ম। পরে তারা তাদের রচিত সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আইন তৈরি করে দেশে বাকশাল কায়েম করেছে। একজন ব্যক্তিকে আজীবন রাষ্ট্রপতি রাখতে হবে? সেদিন আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে। আমাদের দুর্ভাগ্য দেশ স্বাধীন করলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, রাজনীতিকে একটা কাঠামো দিতে পারিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সমাজতন্ত্রে বিশ্বাস করতো না, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যক্তিখাতকে পাবলিক করে সেইখাতকে দুর্নীতি আখড়ায় পরিণত করেছে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকুক আমরাও চাই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক, আপনারাই (আওয়ামী লীগ) বলছেন।
বাংলাদেশে একটি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে, এ দেশে পুলিশ কথা বলার আগেই গুলি করছে, এ করে বাংলাদেশকে টিকিয়ে রাখা যাবে না, আজ দেশের মানুষ এসবের বিরোধী রুখে দাঁড়িয়েছে, গণতন্ত্র উদ্ধারে চলমান আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত