বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৩৮
৪১৮
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রকৃতি, বন ও পরিবেশ নিয়েই আমাদের জীবন। সে কারণেই আমাদেরকে গাছ তথা প্রকৃতির যত্ন নিতে হবে।
তিনি বলেন, ‘একজন মানুষ প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করেন। সেই হিসাব অনুযায়ী প্রতিদিন ৮০০ ডলার লাগে।’
আজ রাজধানীর নটরডেম কলেজে ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, আমাদেরকে পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত করে তুলতে হবে। নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব এই বার্তাটিকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে।
তিনি আরো বলেন, প্রকৃতি, বন, পরিবেশ এই নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি, কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আমরা টের পাই না। আমরা এতো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছি যে, সারা বিশ্বকে বহুবার ধ্বংস করে দেবার মতো সক্ষমতা রয়েছে। কিন্তু জীবনের জন্য অত্যবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সে কারণেই গাছের যতœ নিতে হবে। একইসঙ্গে পানির যে আধার পুকুর, নদী, খালসহ যেসব জলাধার আছে সেগুলোরও যতœ নিতে হবে। সঠিক বর্জ ব্যবস্থাপনা নিয়ে সবাইকে ভাবতে হবে। প্রত্যেকে যদি নিজের ময়লাটা সঠিক জায়গায় ফেলেন তাহলে পৃথিবীতে একটি বিশাল কাজ হয়ে যায়।
উল্লেখ্য, ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালো বাসুন’-এই স্লোগানকে সামনে রেখে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে।
সুত্র বাসস
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক