অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরের পরই শাহরিয়ারের বদলি আদেশ প্রত্যাহার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ০৯:১৫

remove_red_eye

৭৭৬

বাংলার কণ্ঠ ডেস্ক \ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ার পরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

গতকাল সোমবার ভোক্তা অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ারকে বদলির আদেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তার বদলির আদেশ হওয়ার পরই গতকাল রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। মঙ্গলবার সকালে তার বদলির আদেশ প্রত্যাহার করে নেয় সরকার।

প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘সরকারী চাকুরীতে বদলী একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বিরোধী অভিযান প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বদলী সংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় এই মুহূর্তে ফিনল্যান্ড সফররত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আজ সকালে যথাযথ কতৃপক্ষ জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বদলি আদেশ বাতিল করেছেন।’

পাঞ্জাবির অতিরিক্ত দাম রাখায় সোমবার আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এরপরই বিকেলে তাকে খুলনা জোনের সড়ক ও জনপথ অধিদফতরের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বদলির আদেশ জারি ও তা বাতিলের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘বদলির ফাইলটি গত ২৯ মে বিকেল ৪টা ৩৬ মিনিটে উপস্থাপন করা হয়। মাঝখানে দু’দিন সাপ্তাহিক ছুটি ও শবে কদরের বন্ধ ছিল। ফাইলটি ৩ জুন সকাল ১০টা ২০ মিনিটে ফাইনাল অ্যাপ্রুভ হয়। কিন্তু তিনি (উপ-পরিচালক শাহরিয়ার) মোবাইল কোর্ট করেছেন ৩ জুন দুপুরে। এখন বলুন, এই বদলির অর্ডারের সঙ্গে কী মোবাইল কোর্টের কোনো সম্পর্ক আছে?’

তিনি বলেন, ‘আমরা ই-ফাইলিং ব্যবস্থায় ফাইল নিষ্পত্তি করি। সব ডকুমেন্ট আছে। একেবারে সেকেন্ড পর্যন্ত উল্লেখ থাকে। ঈদকে সামনে রেখেও আমরা এই অর্ডার করিনি। আরও কয়েকটি বদলি হয়েছে। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। তারা ঈদের পর একটা সময়ে যোগ দেবেন।’

‘স্যোশাল মিডিয়ায় যেহেতু একটা ভুল ধারণা যাচ্ছে এজন্য আমাদের প্রতিমন্ত্রী ও আরও যারা ঊর্ধ্বতন আছেন তাদের সাথে আলোচনা করে আদেশটি বাতিল করা হয়। আমরা তো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে পারব না’ বলেন ফয়েজ আহম্মদ।

সচিব বলেন, ‘আমরা তার বদলির আদেশ বাতিল করেছি, তিনি ওখানে (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর) থাকবে।’

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...