অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১১

remove_red_eye

৬৪৮

আকতারুল ইসলাম আকাশঃ কুকুরের কামড়ে আহত শিশু সামিয়া () আক্তারকে বাঁচানো সম্ভব গেলো না। টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে পরপারে চলে গেলেন ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা এলাকার দিনমজুর জসিম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত মাসের ২৬ আগষ্ট সকালে উপজেলার চর মানিকা ইউনিয়নে একটি কুকুরের কামড়ে শিশু সামিয়াসহ আহত হয় স্থানীয় ১২ জন শিশু। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ১১ জন শিশু খুব দ্রæ সুস্থ হয়ে উঠলেও অবস্থার উন্নতি হয়নি সামিয়ার।

শিশুটির বাবা দিনমজুর জসিম উদ্দিন জানান, গত মাসের ২৬ আগষ্ট সকালে উপজেলার চর মানিকা ইউনিয়নের নম্বর ওয়ার্ডে একটি পাগলা কুকুরের কামড়ের শিকার হোন ১২ শিশু। তাদের মধ্যে শিশু সামিয়াও ছিল। ১১ জন শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও সামিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেপ্টেম্বর সকালে চরফ্যাশন হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাঁর (সামিয়ার) পুরো শরীরে কুকুরের কামড়ের বিষ ছড়িয়ে পড়েছে। তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে হবে।

কিন্তু দিনমজুর জসিম উদ্দিনের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চরফ্যাশন হাসপাতাল থেকে সামিয়াকে বাড়িতে নিয়ে আসেন।এরপর  শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবির বলেন, কুকুরের কামড়ে আহত রোগীকে যত দ্রæ সম্ভব স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হয়। বিশেষ করে কুকুরে কামড়ানো রোগীকে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে হয়। যতক্ষণ পর্যন্ত রোগীর শরীরে কুকুরের বিষ থাকবে, ততক্ষণ পর্যন্ত রোগীকে চিকিৎসার উপর রাখতে হবে।

নিহত সামিয়ার বিষয়ে চিকিৎসক বলেন, সামিয়ার পুরো শরীরে কুকুরের কামড়ের বিষ ছড়িয়ে পড়েছে। যাঁর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তাঁর বাবা তাকে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...