অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখান ৯টি ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৯ রাত ০৮:১১

remove_red_eye

১৮৭১

আহম্মেদ শফী, দৌলতখান || আগামী ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে ভোলার দৌলতখান উপজেলার ৯ টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। ঘোষনা করা হয়েছে আগামী তিন বছরের জন্য দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ইউনিয়ন গুলোর ত্রি-বার্ষিক সম্মেলন। এসব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এছাড়াও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহম্মেদ খাঁন,উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাফিজল ইসলাম ও অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু ও জামাল মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান টিপু সহ দলটির শীর্ষ নেত্রীবৃন্দ উপস্থিত থেকে এসব সম্মেলন সম্পন্ন করেন। উপজেলার ৯ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক পদে ১ নং মদনপুর ইউনিয়নে আবু জাফর পন্ডিত ও হাজী মহাসীন, ২ নং মেদুয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুর আলম ও মোস্তফা মিয়া, ৩ নং চরপাতা ইউনিয়নে কাজল তালুকদার ও সলেমান পাটোয়ারী, ৪ নং চরখলিফা ইউনিয়নে মোঃ শামীম হোসেন অমি চৌধূরী ও বশির হাওলাদার, ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে এ.কে.এম আলতাফ হোসেন মাস্টার ও ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার, ৬ নং উত্তর জয়নগর ইউনিয়নে মোঃ সফিজল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, ৭ নং সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মালেক মাস্টার ও সিরাজ তালুকদার, ৮ নং হাজীপুর ইউনিয়নে মোশারেফ হোসেন ও লুৎফর রহমান ,৯ নং ভবানীপুর ইউনিয়নে মোঃ মফিজুল ইসলাম ও এফ.এম খায়রুজ্জামান ফয়সাল নির্বাচিত হয়েছে। দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর বলেন,দলের গঠনতন্ত্র মোতাবেক আমরা ৯ টি ইউনিয়নে সম্মেলন শেষ করেছি। এখন যারা নেতৃত্বে এসেছে তাদের দিয়ে দল আরও শক্তিশালী হবে আমার বিশ্বাস।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...