বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ০২:৩৯
৮৯৫
হাসিব রহমান \ ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়ন করতে পারেননি। আজকে আমরা গ্রামে গ্রামে বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন ভাতা দেই। জেলেদের জন্য চাল দেই। এখন গ্রামে কোন অভাব নেই।
সোমবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় দু:স্থ্যদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
সাবেক বানিজ্যমন্ত্রী আরো বলেন, মোশারেফ হোসেন শাজাহান পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন নদী ভাঙ্গন বন্ধ করেতে পারেননি। বিএনপি নেতা মেজর হাফিজ পানিসম্পদ মন্ত্রী ছিলেন, লালমোহনে নিজের বাড়ি কিন্তু ৮৬ কোটি টাকা এলেও এক টাকার কাজ হয়নি। লুটপাট হয়েছে। আমরা ভোলার নদী ভাঙন রোধে বøকবাধ নির্মাণ করেছি। ভোলার নদী ভাঙনরোধে আরও সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। তোফায়েল আহমেদ বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মান করা হবে। ভোলায় প্রচুর গ্রকৃতিক গ্যাস সম্পদ রয়েছে। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। ভোলার ধনিয়ায় মেঘনার পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বিদেশীরা আসবে। ভোলার ব্যাপক উন্নয়ন করা হবে। ভোলা হবে দেশের শ্রেষ্ঠ জেলা।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছিল। বিএনপির মধ্যে এখন অন্তর্ন্দ›দ্ব। কোন ঐক্য নাই। একেক নেতা একেক কথা বলেন। ৫জন এমপি শপথ নিয়েছেন আবার মহাসচিব শপথ না নেয়ায় সংসদ সদস্যপদ বাতিল হয়েছে। ওই আসনে আবার উপনির্বাচন হবে। এখন আবার বিএনপি উপনির্বাচনে অংশ গ্রহণ করবে। সুতরাং এই দলটা এখন বিলুপ্তির পথে। কতদিন এই দল টিকবে আমরা জানিনা। যেই দলের ভারপ্রাপ্ত চেয়ার্যান হয় একজন খুনি। যার খুনের জন্য যাবজ্জীবনপ্রাপ্ত। সেই দলকে কি মানুষ সমর্থন করতে পারে?
ভোলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,ভাইস চেয়ারম্যান মো: ইউনূছ প্রমূখ। এছাড়াও তোফায়েল আহমেদ কাচিয়া, বাপ্তা, পূর্ব ইলিশা , পশ্চিম ইলিশা ইউনিয়নে কাপড় ও লুঙ্গি বিতরন করেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক