অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত জাকিরের

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৫৪

remove_red_eye

৪২১

এম নয়ন: ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মহিবুল হকের ছেলে ক্যান্সার আক্রান্ত মোঃ জাকির হোসেনের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। জাকির হোসেন গত ১বছর ধরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার পথে বসেছে।
জাকির হোসেনের তিন সন্তান ও পরিবারের চোঁখে মুখে এখন কেবলই ঘোর অন্ধকার। সহায় সম্বল যা ছিলো তা বহু আগেই চিকিৎসার পেছনে খরচ করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মতে আরো প্রায় ৭ লাখ টাকা লাগবে চিকিৎসা শেষ করতে।
সামান্য দিনমজুর পরিবারের পক্ষে তা জোগান দেয়া কোন ভাবেই সম্ভব নয়, এখন টাকার অভাবে চিকিৎসা পুরোপুরি বন্ধ। তাই স্বামীর চিকিৎসার জন্য দেশবাসীর সহায়তা চেয়েছে তার স্ত্রী ফজিলাতুন্নেসা।
শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া জানান, ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, তাই কারো একার পক্ষে এই চিকিৎসা সহায়তা দেয়া সম্ভব নয়। তার চিকিৎসায় বিত্তশালীদের সকলের সহায়তা প্রয়োজন।
তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান সিদ্দিক বলেন, প্রকৃত ক্যান্সার আক্রান্ত হলে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিলে সরকারি ভাবে ৫০ হাজার টাকা সহায়তার সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার ছয়টি দূরারোগ্য রোগীর জন্যও একই সহায়তার ব্যবস্থা রেখেছে।
জাকির হোসেনের সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল- ০১৭৯৯৫৫৪১৯০ বিকাশ পার্সোনাল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...