বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:০৯
৪৪১
আগামীতে (নির্বাচনে) জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, জাতীয় পার্টি (জাপা) কারোর দালাল নয়, কারোর পকেটে নেই। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। মানুষের মন জয় করে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দলটির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির শক্তি বেড়েছে দাবি করে চুন্নু বলেন, দল থেকে কেউ চলে গেলেও জাতীয় পার্টি থাকবে। দল দলের জায়গায় থাকবে। দল ভাঙবে না। রওশন এরশাদকে দলের দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। রওশন এরশাদই জিএম কাদেরকে দায়িত্ব নিতে বলেছেন।
এসময় প্রেসিডিয়াম সদস্যসহ জাপার সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করেন দলটির মহাসচিব। তিনি বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য রাঙ্গাকে অব্যহতি দেওয়া হয়েছে। এক বছর ধরেই তিনি পার্লামেন্টারি পার্টির মিটিংসহ বিভিন্ন জায়গায় সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। রাঙ্গার কার্যকলাপ দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে।
তিনি বলেন, পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে এজেন্ডা ছিল সংসদে বিরোধী দলের নেতা প্রসঙ্গে। ২৪ জনের (সংসদ সদস্য) অনুমতি নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা পরিবর্তনের কাগজ স্পিকারের কাছে হস্তান্তর করা নিয়ে আলোচনা হয়। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক