অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ইউপি সদস্যের অনিয়মের নিউজ শেয়ার করায় যুবককের উপর হামলা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:২২

remove_red_eye

৪৫৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে ইউপি সদস্য'র অনিয়মের নিউজ লিংক শেয়ার করায় অনিকুল ইসলাম শাহিন(৩২) নামে এক যুবককে হামলার অভিযোগ  উঠেছে । গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  দিনগত রাত সাড়ে  আটটার দিকে   এ হামলার ঘটনা ঘটে।  অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার  রাতে দক্ষিণ  জয়নগর ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য আবদুল ওহিদের ছেলে শাহিন  মোটরসাইকেলে স্থানীয়   নুরমিয়ার হাটে যায়। এর কিছুক্ষণ পরই উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি  সদস্য  তানজিল হোসেন মামুন ও তার  ভাই  মাসুমের নেতৃত্বে  ৫/৬ জন শাহিনের ওপর হামলা করা হয়। এসময় হামলাকারীরা  লাঠিসোঁটা নিয়ে শাহিনকে এলোপাতাড়ি  পিটিয়ে  আহত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে  জখম হয়।  পরে স্থানীয়রা  হামলাকারীদের হাত থেকে তাঁকে  উদ্ধার  করে দৌলতখান হাসপাতালে  ভর্তি করেন।  আহত শাহিন জানান, সম্প্রতি ইউপি সদস্য তানজিল  হোসেন মামুনের ভাই মাসুমকে নিয়ে একটি  পত্রিকায় নির্মানাধীন ভবনের মালামাল চুরির বিষয়ে সংবাদ  প্রকাশিত  হয়। ওই নিউজ ফেসবুকে  শেয়ার করায় তাঁর  ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ  করা হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য  মামুন জানান,  হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ জাকির হোসেন বলেন, অভিযোগ  পেয়েছি।  তদন্ত  সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...