বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫১
৩৯৫
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবি’র মাধ্যমে বিক্রয় করা হচ্ছে। এর সাথে চাউলও যুক্ত হবার প্রক্রিয়া চলছে। এতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছেন।
টিপু মুনশি আজ জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
শ্রমিক ও মলিক উভয়ের স্বার্থ নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক এবং মালিকদের আন্তরিক প্রচেষ্টায় আজ তৈরি পোশাক খাত বর্তমান অবস্থানে এসেছে। এজন্য শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হবার পাশাপাশি পণ্যের উপযুক্ত মূল্যও নিশ্চিত হওয়া দরকার।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক-এমনটি উল্লেখ করে টিপু মুনশি বলেন, এ জন্য মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পণ্যের মূল্য, উৎপাদন ব্যয় সার্বিক দিকগুলো নিয়ে একটি গবেষণা হওয়া প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দকে শিক্ষিত ও দায়িত্বশীল হতে হবে। তাদের শ্রমিকদের স্বার্থ এবং মালিকের স্বার্থ দু’টোই দেখতে হবে। প্রতিষ্ঠান বেঁচে না থাকলে শ্রমিক মালিক কেউ বাঁচবে না। সবাইকে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে হবে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোবেদা পারভীন।
সুত্র বাসস
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত