বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:১৯
৩৮২
মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, বাংলাদেশ আশা করে মিয়ানমার তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু করা থেকে বিরত থাকবে।
ঢাকা আহসানিয়া মিসনে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আমরা সংঘাত চাই না, তাই মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য পথ খুঁজে বের করার আমাদের প্রচেষ্টা চলছে। আমরা সবকিছু করব, প্রয়োজনে বিষয়টি জাতিসংঘে নিয়ে যাব।’
মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের ভূখন্ডে পড়া গোলাবারুদ নিয়ে সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে বলেছে।
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কখনই যুদ্ধ চান না, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের সীমানার মধ্যেই থাকুক। আমাদের মাটিতে যা ঘটছে আমরা বাইরে থেকে তার প্রতিবাদ করছি।’
কামাল বলেন, মিয়ানমার কখনোই তার প্রতিশ্রুতিতে অটল থাকে না। তিনি বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে চেষ্টা করছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এখানে আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গাকে শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসনের চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘সম্প্রতি মিয়ানমার শুধু রোহিঙ্গাদের সঙ্গেই নয়, থাইল্যান্ড, চীন ও মিজোরামে তাদের অনেক জাতিগত গোষ্ঠীর সঙ্গেও লড়াই করছে। আমরা লক্ষ্য করেছি যে আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী দল সেখানে যুদ্ধ করছে।’
মন্ত্রী বলেন, ‘মিয়ানমার ও আরাকান আর্মির মধ্যে কখনো কখনো ভালো সম্পর্ক দেখা গেছে, কখনো তা যুদ্ধে পরিণত হয়েছে। কিন্তু তারা গোপন বিষয়টি জানে। অবশ্যই তাদের যুদ্ধ তাদের সীমানার মধ্যে হওয়া উচিত।’
তিনি বলেন, মিয়ানমার সীমান্তের কাছে শুন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্প রয়েছে।
শুক্রবার একটি ক্যাম্পে মিয়ানমারের দিক থেকে ছোড়া গোলা বর্ষণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে উল্লেখ করে কামাল বলেন, বাংলাদেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক