অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ভেজাল বিরোধী অভিযান করতে গিয়ে হামলার শিকার স্যানেটারী ইন্সপেক্টর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০১৯ রাত ০১:০২

remove_red_eye

৭৯৯

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে খাদ্যে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীর হামলার শিকার হয়েছেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রুহুল আমীন। বুধবার সন্ধ্যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারে এ হামলা চালায় ইতালী হোটেলের মালিক আলমগীর হোসেন ও আব্দুর রহিম ওরফে মামুনসহ কয়েকজন। হামলায় গুরুতর আহত হন তিনি। এসময় স্যানেটারী ইন্সপেক্টরের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে রাতেই তাকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার স্যানেটারী ইন্সপেক্টর রুহুল আমীন বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি লর্ডহার্ডিঞ্জ বাজারে যাই। সে সময় ওই বাজারের হোটেল ও রেস্টুরেন্টগুলোতে ইফতার বেচা-কেনা চলছে। এসময় ওই বাজারের ইতালী হোটেলে গিয়ে দেখতে পাই ইফতার সামগ্রীর সাথে অস্বাস্থ্যকর রঙ মিশিয়ে বিক্রি করা হচ্ছে। প্রথমে তাকে সর্তক করলেও সে আমার কথা না শুনে আমার সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে ওইসব অস্বাস্থ্যকর ইফতার সামগ্রীর নমুনা সংগ্রহপূর্বক জব্দ করতে গেলে দোকান মালিক আলমগীর ও আব্দুর রহিমসহ কয়েকজন মিলে আমার ওপর হামলা করে। সাথে সাথে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও সিভিল সার্জনকে জানাই।

এব্যাপারে সিভিল সার্জন রথেন্দ্র নাথ মজুমদার বলেন, হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...