অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে: মতিয়া চৌধুরী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:০৬

remove_red_eye

৩৮৬

চরফ্যাসন  প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য,সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে স্বপ্ন নিয়ে শত্রুদের বুলেটে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন, শেখ হাসিনা দেশের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।এদেশের কেউ গৃহহীন থাকবেনা, প্রত্যেকের ঘর থাকবে,শিক্ষায় আলোকিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবেনা। অন্ন বস্ত্র, চিকিৎসা এবং দেশের প্রত্যেক গৃহহীন মানুষ মাথা গুজাঁর ঠাই পাবে। এমন দৃঢ় প্রত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনড়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি সুন্দর ও সমৃদ্ধ সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
শনিবার ভোলার চরফ্যাসনে বজ্রগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন। দেশের কোন মানুষ এখন অভূক্ত নাই। গৃহহীন মানুষ মাথা গুজাঁর ঠাই পেয়েছে। দেশে এখন ফকির খুজেঁ পাওয়া যায়না। এখন মনে হয় শেখ হাসিনা প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

বিএনপির সমোলচনা করে তিনি আরো বলেন, সারাদেশের আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়েনা। বিএনপি বোমাবাজীর রাজনীতি করে এবং মানুষ মারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি।
 
চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মমিন টুলু, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।এর আগে অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বেগম মতিয়া চৌধুরী এমপি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব । পরে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...