বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:২৭
৪২৩
ওমেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসরের ফাইনালে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বিকেল সোয়া পাঁচটায় দশরথ রঙ্গশালা শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। নেপাল-বাংলাদেশ এর আগে কোন আসরে শিরোপার স্বাদ নিতে পারেনি।
সেমি-ফাইনালে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমি-ফাইনালে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
দুই দলেরই এর আগে ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও জয়ের মুখ দেখেনি একবারও। ইতোমধ্যে এর আগে নেপাল চারবার এবং বাংলাদেশ একবার ফাইনাল খেলেছে। প্রতিবারই তারা হেরেছে শক্তিশালী ভারতের কাছে। তবে প্রথমবারের মতো ভারতকে বাইরে রেখে ফাইনালে উঠেছে বাংলাদেশ এবং নেপাল। সেই হিসেবে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সাফ। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ৩-০ গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয়। এতে ভারতীয়দের মনোবল এতটাই দুর্বল হয়ে যায় যে সেমিফাইনালে এসে নেপালের কাছে হেরে যায় ০-১ গোলে। এতেই বিদায় ঘটে চ্যাম্পিয়নদের।
নেপাল ও বাংলাদেশের পারস্পরিক মোকাবেলায় অবশ্য এগিয়ে রয়েছে নেপাল। সাফে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দল দুটি। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে। তিনবারই হার মেনেছে সাবিনারা।
২০১০ সালে সাফের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে নেপালিদের কাছে হেরে যায় লাল সবুজের জার্সি ধারীরা। ২০১৯ সালে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ গোলে নেপালের কাছে পরাজিত হয়।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত