অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বস্ত্র প্রকৌশলীদের দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

৩৮২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বস্ত্র প্রকৌশলীদের দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগাতে হবে। 
তিনি বলেন, বস্ত্র প্রকৌশলীদের সহায়তা দিতে যা যা করণীয় তাই করা হবে। আমরা চাইনা বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক। দেশের দক্ষ জনশক্তি কাজে লাগালেই ৬ বিলিয়ন ডলার বাইরে যাবে না। সেই জন্য বস্ত্র প্রকৌশলীদের আরও বেশি সচেষ্ট হতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর টেক্সটাইল প্রকৌশল বিভাগের উদ্যোগে আজ আইইবির সদর দফতরের কাউন্সিল হলে ‘বস্ত্র এবং তৈরি পোশাক শিল্পে বিদেশি কর্মীদের আধিপত্য-আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। 
আসাদুজ্জামান খান বলেন, দেশে বিদেশি কর্মী দরকার বা দরকার নেই তা নির্ধারণ করবেন আপনারাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে বিদেশি কর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা, সময়ের বেশি এদেশে অবস্থান করছে কিনা। বস্ত্র প্রকৌশলীরা বেকার থাকে না। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েকে সহায়তা করতে পারেন। বস্ত্র পোশাক শিল্পের পরিবেশ সুন্দর করে দেন। যেখানে আপনাদের আইনগত সহায়তা দরকার সেখানে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা গবেষণা করবেন। এই শিল্পের উন্নয়ন করবেন এটাই প্রত্যাশা। 
সম্মানিত অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বস্ত্র ও পোশাক শিল্পে আমাদের স্বনির্ভর সক্ষমতা আছে। এদেশে ৭০টি গ্রীন কারখানা রয়েছে। সেখানে অনেক শ্রমিক কাজ করছে। এই শ্রমিকদের যুগোপযোগী প্রশিক্ষণ পেলে বিদেশ নির্ভরতা কমে যাবে। বিদেশি কর্মীদের উপর কর আরোপ করলে দেশের আয় বেড়ে যাবে।  
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের  সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা এবং বস্ত্র প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার এম. এ. কাসেম, আইইবির ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবির টিইডি আইইবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম নুরুল ইসলাম, আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান ও ইঞ্জিনিয়ার এস. এম, সিরাজুল ইসলাম। 
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 
সেমিনারে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বুটেক্সের টেক্সটাইল ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। সেমিনারে আইইবির বস্ত্র প্রকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আতিকুর রহমানের সঞ্চালনায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট খন্দকার মনজুর মোর্শেদ, সম্পাদক আবু সাঈদ হিরো ও বস্ত্র প্রকৌশলের ভাইস-চেয়ারম্যান আসাদ হোসেন।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...