অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে লাম্পি স্কিন আক্রান্ত গরু হচ্ছে গরু প্রতিরোধে নেই ভ্যাকসিন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৯ রাত ০৮:০৪

remove_red_eye

৯৮২

চরফ্যাশন প্রতিনিধি || ভোলার চরফ্যাশনে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে শত শত গরু। এছাড়াও উপজেলায় বিভিন্ন চর এলাকা সমূহে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সূত্র মতে উপজেলার ১লাখ ১৮হাজার ২২৩টি গরুর মধ্যে ১০% গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। সরজমিনে জানা যায় চরফ্যাশনে ১৮৫টি গরুর খামারের প্রায় খামারেই এ ভাইরাসের দেখা দিয়েছে।
জানা যায় উপজেলার চর নিজাম, চর হাসিনা, জাহানপুর, চর ফকিরা, হাজারীগঞ্জ, চর মানিকা, ঢালচর ও বয়ারচরে গত একমাসে ১১হাজারের বেশি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। এতে বেশ কিছু গরু অনাহারে দুর্বল হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে বলে খামারিরা জানান। চরমাদ্রাজ ইউনিয়নের গরুর খামারি খলিল জানান, এ ভাইরাসে প্রথমবারের মতো আমার গরু আক্রান্ত হয়েছে। প্রথমে গরুর শরীরের বিভিন্ন স্থানে গুটি ওঠে ফুলে যায়। পরে গুটিগুলো ইনফেকশনে দগদগে ঘা সৃষ্টি হয় এবং ক্ষত স্থানে চামরা ও মাংস পচে যাচ্ছে। শরীরে উচ্চ মাত্রার জ্বর ও ব্যাথা থাকায় এ সময় খাওয়া বন্ধ করে গরুগুলো দুর্বল হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে।
হাজারীগঞ্জ ইউনিয়নের খামারি সাইফুল ইসলাম বলেন, প্রতি গরুর ঔষুধ যেমন লাগছে ৪-৫হাজার টাকা আবার তেমন সহজলভ্যতা না থাকায় আক্রান্ত গরু নিয়ে হিমসিম খেতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাক্তার মোঃ আতিকুর রহমান বলেন, এ ভাইরাসটির উৎপত্তিস্থল আফ্রিকা মহাদেশে। এটি মশা ও মাছি দ্বারা ছড়িয়ে থাকে। এ রোগটি হলে মুলত গরুর শরিরে ফুলা ফুলা গুটি ওঠে এবং পায়ের জয়েন্টে পানি জমে। তবে এ ভাইরাসের কোনোও ভ্যাকসিন নেই সেকেন্ডারি ব্যাক্টেরিয়াল ইনফেকশন রোধে অবস্থা নির্নয় পূর্বক এ্যান্টিবায়োটিক ও বিভিন্ন চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে। ঔষধ প্রয়োগ করলে ২-৩ সপ্তাহ লাগে এ রোগ সারতে। তিনি আরোও বলেন, ভাইরাস আক্রান্ত রোধে গরুর খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়ম মেনে গবাদি পশুর চিকিৎসা করালে কোনোও ঝুঁকি থাকেনা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...