অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মিয়ানমারের উস্কানিতে পা না দেয়ায় ঢাকার প্রশংসা কূটনীতিকদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৮:৪৩

remove_red_eye

৪৫৩

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ‘মিয়ানমারের উস্কানিতে পা না দিয়ে’ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে সামাল দেয়ায় বাংলাদেশের ‘চরম ধৈর্য্যের’ প্রশংসা করেছেন।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের (আসিয়ানভুক্ত দেশগুলো ছাড়া) ব্রিফিংয়ের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এডমিরাল (অবঃ) খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, তাদের নিজ নিজ দেশ জাতিসংঘে এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেবে।’
ব্রিফিংকালে মিয়ানমার থেকে আর কোন মর্টারের গোলা বা গুলি যেন এদেশে না আসে, সেজন্য পদক্ষেপ নিতে ঢাকা কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ মিয়ানমারের উস্কানির ফাঁদে পা দেবে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা তাদের বলেছি যে, মিয়ানমারকে গোটা অঞ্চলকে অস্থিতিশীল এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাধা সৃষ্টি করতে দেয়া যাবে না।’
মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। গত শুক্রবার নো-ম্যানস ল্যান্ডে গোলার আঘাতে এক রোহিঙ্গা নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে।’
একই দিনে, বান্দরবার জেলার নাইখ্যাংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে একটি স্থলমাইন বিস্ফোরণে আঙ্গানথইং তংচঙ্গা নামে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে।
আলম বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশীদের ওপর কোন ধরনের চাপ সৃষ্টি না করে, সেজন্য পদক্ষেপ নিতে তারা কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দূতগণ বাংলাদেশের উদ্বেগের কথা মনযোগ দিয়ে শোনেন এবং যথাসময়ে তাদের সংশ্লিষ্ট দেশকে এ বিষয়টি অবহিত করবেন বলে আশ্বাস দেন।
এক প্রশ্নের জবাবে আলম বলেন, মিয়ানমার বরাবরই একই দাবি করে আসছে যে, বাংলাদেশে যে গোলাগুলো আঘাত হানছে, সেগুলো মিয়ানমারের অভ্যন্তরীণ বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও এআরএসএ নিক্ষেপ করেছে।
সোমবার, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ঢাকায় আসিয়ান দেশগুলোর হেডস অব মিশনকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে একই ব্রিফ করেন।
এর আগে রোববার, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ডকে উচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়।
ওই দিন, পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় ঢাকার প্রতিবাদ লিপি হস্তান্তরের জন্য ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত আং কিউ মোয়েকে এক মাসে চতুর্থ দফা তলব করে।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...