অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে শিক্ষককে লাঞ্ছিত \ প্রতিবাদে মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২২ রাত ১০:৩৬

remove_red_eye

৩৬৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে একের পর এক শিক্ষকদের মারপিট ও লাঞ্ছিত করে আসছে মাইনুদ্দিন মেলকার নামে এক বখাটে। উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর মাদরাসার শিক্ষকের গায়ে হাত দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টায় দেবিরচর বাজারে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাও. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সানাউল্লাহ, লাঞ্ছিত শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
শিক্ষক আব্দুল মান্নান জানান, দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদরাসার কৃষি বিষয়ক শিক্ষক তিনি। বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ওই এলাকার জাহাঙ্গীর মেলকারের ছেলে মাইন উদ্দিন মেলকার। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানান।
এর আগে গত মার্চ মাসে দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকেও লাঞ্ছিত করে এই মাইন উদ্দিন সহ কয়েকজন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...