বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৪
৪৮৪
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, একনায়কতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। বাকশালী ইতিহাসের পুনর্লিখনে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। বিচার, প্রশাসন, জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন সবাই মুখোশের আড়ালে বাকশালী চেতনা ধারণ করে আওয়ামী সরকারের পক্ষে কাজ করে চলছে।
দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী রাজনীতির কর্মসূচিতে সহিংস আক্রমণ কোন গণতান্ত্রিক রীতির আওতায় পড়ে? আমরা আওয়ামী গণতন্ত্রের আরেকটি নমুনা দেখলাম গতকাল, মুন্সিগঞ্জে পুলিশের সহিংস তাণ্ডবে। পুলিশ এবং পুলিশের ভেতর থেকে খালিগায়ে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে বৃষ্টির মতো গুলি করছিল বিএনপির সমাবেশে, তারা কারা?
একতরফা নির্বাচন, বিরোধী কণ্ঠস্বরকে দমন, গুম বিচারবহির্ভূত হত্যা আওয়ামী লীগের প্রকৃত উন্নয়নের নমুনা বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।
বিএনপির এই মুখপাত্র বলেন, মুক্তারপুরে দলের কর্মসূচিতে গুলি ও নেতাকর্মীদের রক্তাক্ত করার পর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের বাসা ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডবলীলা চালাচ্ছে। আওয়ামী লীগের সশস্ত্রকর্মী মো. মাসুদ, নমুসা ও তোফাজ্জলের নেতৃত্বে ১৫-২০ জন ও তিন পুলিশ সদস্যসহ একটি দল মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আ. হাই সাহেবের ভাগিনা মো. নিজাম উদ্দিনের শিল্পপ্রতিষ্ঠান ও তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তার সুতার ফ্যাক্টরিটি ভস্মীভূত হয়, এই ঘটনায় আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, এরই মধ্যে নিজেদের অপকর্ম আড়াল করতে উল্টো হামলার শিকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে-মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, শহর বিএনপির আহ্বায়ক এরাদত হোসেন মানু, সদর থানা বিএনপির সদস্য সচিব মুনির হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর হোসেন বাবুলসহ অসংখ্য নেতাকর্মীকে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত