অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:১০

remove_red_eye

৪১৭

আকতারুল ইসলাম আকাশ: ভোলার চরফ্যাশন উপজেলায় একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন রেশমা বেগম নামের এক নারী। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের প্রাইভেট ক্লিনিক ফাস্ট কেয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক দেবশ্রী পালের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যমে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান প্রসব করান তিনি। চিকিৎসক জানিয়েছেন মা ও তিন নবজাতক সম্পূর্ন সুস্থ ভালো রয়েছেন।
 
ফাস্ট কেয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক দেবশ্রী পাল আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
 
ক্লিনিক সূত্রে জানা যায়, উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজ মিস্তিরি মান্নানের গর্ভবতী স্ত্রী রেশমা বেগমের প্রসব ব্যথা উঠলে বুধবার দুপুরে শহরের প্রাইভেট ক্লিনিক ফাস্ট কেয়ার মেডিকেল সার্ভিস সেন্টারে ভর্তি করানো হয়। আল্ট্রসোনোগ্রামের মাধ্যমে জানা যায় ওই নারীর গর্ভে তিন সন্তান রয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত নরমাল ডেলিভারী করানোর চেষ্টা করেন। একপর্যায়ে নরমাল ডেলিভারি ঝুকিপূর্ণ হওয়ার ফলে সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক সন্তান দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। সফল  অস্ত্রোপাচারের পর নারীর গর্ভ থেকে সুস্থ ও সবল তিনজন নবজাতক বের করেন চিকিৎসক।
 
রেশমার শ্বশুর রফিকুল ইসলাম জানান, আমার পুত্রের ঘরে এক সঙ্গে তিন নবজাতক দিয়েছেন আল্লাহ। এতে আমরা অনেক খুশি এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি। 
 
এ বিষয়ে চিকিৎসক ডাঃ দেবশ্রী পাল জানান, অস্ত্রোপাচারের মাধ্যমে গৃহবধূর তিন সন্তান প্রসব করানো হয়। প্রসবের পর তিন নবজাতক সম্পূর্ন সুস্থ আছেন। তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...